ফারিয়ার 'ইয়ারা মেহেরবান'

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭ , ০৯:১২ পিএম


ফারিয়ার 'ইয়ারা মেহেরবান'

ইউটিউবে প্রকাশ হলো নুসরাত ফারিয়া অভিনীত 'বস টু'র গান 'ইয়ারা মেহেরবান'। এর আগে গানটির শিরোনাম ছিলো 'আল্লাহ মেহেরবান'। সেসময় গানটির কথা নিয়ে বিতর্ক তৈরি হবার পর ইউটিউব থেকে গানটি সরিয়ে নেয় বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউবে নতুন কথা নিয়ে গানটির ভিডিও অবমুক্ত করা হয়েছে। ছবিটির প্রচারণায় অংশ নিতে এরই মাঝে ঢাকা ঘুরে গেলেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। তিনি বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

কলকাতার বাবা যাদব পরিচালিত 'বস-২' ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার নুসরাত ফারিয়া ও কলকাতার শুভশ্রী।

বিজ্ঞাপন

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিত'স ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ছবিটি।

আসছে ঈদুল ফিতরে বাংলাদেশ ও ভারতের কলকাতায় ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে। 

বিজ্ঞাপন

এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission