জাপান সফরে যাচ্ছে নড়াইলের ৬ ছাত্রী

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ০৭:৪৬ পিএম


জাপান সফরে যাচ্ছে নড়াইলের ৬ ছাত্রী
ছবি : আরটিভি

নড়াইলের প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত এমদাদ-হনজো আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ ছাত্রী শিক্ষাসফরে জাপানে যাচ্ছে।

বিজ্ঞাপন

সফরকারী শিক্ষার্থীরা হলো বিদ্যালয়টির দশম শ্রেণির ছাত্রী সৈয়দা রাইসা ও মুসলিমা জাহান তুলি, নবম শ্রেণির সৈয়দা আতিফা রহমান, মোসা. রুকাইয়া শেখ জেরিন ও সৈয়দা তাসনিয়া খানম এবং অষ্টম শ্রেণির ছাত্রী মোসা. সিনথিয়া।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে হযরত শাহ্জালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হয়েছেন তারা। ১৭ মে পর্যন্ত তারা সে দেশে অবস্থান করবে।

বিজ্ঞাপন

তাদের সঙ্গে যাচ্ছেন ওই বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. সৈয়দ এমদাদুল হক ও শিক্ষিকা মোসা. মৌসুমী খানম।

জানা গেছে, এই শিক্ষা সফরের খরচ বহন করছেন জাপানের বিশিষ্ট ব্যবসায়ী মি. রিউসুকে হন্জো।

বিজ্ঞাপন

জাপানে অবস্থানকালে এসব শিক্ষার্থীরা জাপানে টোকিও এবং কিয়োটা সিটিতে যাবে। এ সময় টোকিও ইউনিভার্সিটি ও কিয়োটা ইউনিভার্সিটি ঘুরে দেখবে। এ ছাড়াও জাপানের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবে।

গ্রামের একটি বিদ্যালয় হতে জাপানে যাওয়ার সুযোগ পেয়ে ভীষণ খুশি এসব ছাত্রী।

বিজ্ঞাপন

দশম শ্রেণির সৈয়দা রাইসা বলেন, সূর্যোদয়ের দেশ জাপান সম্পর্কে বইয়ে অনেক কিছু পড়েছি, সেই দেশের যাবার সৌভাগ্য হচ্ছে। জীবনে এমন সুযোগ পেয়ে অনেক খুশি আমি।

এমদাদ-হনজো আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. সৈয়দ এমদাদুল হক বলেন, বাংলাদেশ এবং জাপানের মধ্যকার বন্ধনকে আরও দৃঢ় করা, উভয় দেশের রীতিনীতি সম্পর্কে ধারণাই এই শিক্ষা সফরের মূল উদ্দেশ্য। আমাদের ছাত্রীদের জন্য এই সফরটি দারুণ আনন্দের হবে। আগামীতেও বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের জাপান সফরের ব্যবস্থা করা হবে। এছাড়া শিক্ষাবৃত্তি নিয়ে যাতে জাপানে পড়াশোনা করতে পারে সে ব্যাপারে চেষ্টা রয়েছে। 

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রামে ড. সৈয়দ এমদাদুল হকের নিজের ৫০ শতাংশ জমিতে জাপানি বন্ধু মি. রিউসুকে হন্জোর উদ্যোগে ‘এমদাদ-হনজো আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন। ২০১৫ সালে বিদ্যালয়টি ষষ্ঠ হতে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান শুরু করে যশোর শিক্ষাবোর্ড কর্তৃক একাডেমিক স্বীকৃতি পেয়েছে।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission