গুচ্ছের ‘সি’ ইউনিটে শাবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৯২ শতাংশ 

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ মে ২০২৪ , ০৯:১০ পিএম


গুচ্ছের ‘সি’ ইউনিটে শাবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৯২ শতাংশ 
ছবি : আরটিভি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে ৯২ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন শাবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক আবু সাঈদ আরফিন খান।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এবং ‘ই’-তে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সদস্য সচিব বলেন, শাবি কেন্দ্রে আবেদনকারী ছিলেন ৭২৯ জন। এর মধ্যে অংশগ্রহণ করেছেন ৬৭১ জন পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, স্থানীয় পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থার লোক‌ নিয়োজিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission