আপিল বিভাগে মাহমুদুর রহমানের জামিন বহাল

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ৩১ অক্টোবর ২০১৬ , ০১:০০ পিএম


আপিল বিভাগে মাহমুদুর রহমানের জামিন বহাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যা ষড়যন্ত্র ও অপহরণচেষ্টার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল আবেদন খারিজ করেন সর্বোচ্চ আদালত। এ আদেশের ফলে মাহমুদুর রহমানের কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

বিজ্ঞাপন

গেলো ৭ সেপ্টেম্বর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্র মামলায় মাহমুদুর রহমানকে জামিন দেন। পরে স্থগিতাদেশ চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গেলো ১৮ সেপ্টেম্বর চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশ ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। রোববার ও সোমবার শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মাহমুদুর রহমানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও তানভীর আহমেদ আল আমিন।

আইনজীবী তানভীর আহমেদ বলেন, আপিল বিভাগের আদেশের ফলে হাইকোর্টের দেয়া জামিন বহাল থাকলো। সব মামলায় জামিন থাকায় এখন মাহমুদুর রহমানের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

বিজ্ঞাপন

গেলো ২০১১ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা। এ ঘটনায় ২০১৫ সালের ৩ আগস্ট ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন।

এইচটি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission