ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মার্চে ৫ হাজার ৫২০টি মামলা নিষ্পত্তি করেছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

বাসস

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪০ এএম
ডিএমপির লোগো। ছবি: সংগৃহীত

সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৬ সালের মার্চ মাসে ৩ হাজার ৭৭৮টি ফৌজদারি ও ১ হাজার ৭৪২টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

এসব মামলায় গ্রেপ্তার ৬ হাজার ৮৬৩ জনের মধ্যে ৩ হাজার ৭০১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির মতিঝিল বিভাগ গত মার্চ মাসে ৯২০ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫৫২টি মামলা দায়ের করে। তাদেরকে ১ লাখ ৭১ হাজার টাকা জরিমানা ও ৬৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

অন্যদিকে ডিএমপির তেজগাঁও বিভাগ ১ হাজার ৩৫ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫৫০টি মামলা দায়ের করে। তাদেরকে ১ লাখ ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৩৮৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

এ ছাড়া ডিএমপির ওয়ারী বিভাগ ৬৬২ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৬১টি মামলা দায়ের করে। তাদেরকে ৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয় ও ২৫১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির গুলশান বিভাগ ৪৬৮ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩২১টি মামলা দায়ের করে এবং তাদেরকে ৮৮ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয় এবং ১২০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

ডিএমপির মিরপুর বিভাগ ২,০২৫ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ১ হাজার ১৭টি মামলা দায়ের করে। তাদেরকে ৪ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৯২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। রমনা বিভাগ ৬৯০ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৯৭টি মামলা রুজু করে। তাদেরকে ১৭ হাজার টাকা জরিমানা ও ৫৮৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

এছাড়াও ডিএমপির লালবাগ বিভাগ ৪৮৫ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩২৩টি মামলা রুজু করে। তাদেরকে ১৪ হাজার ৭০০ টাকা জরিমানা ও ৪৩৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির উত্তরা বিভাগ ৫৭৮ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৫৭টি মামলা রুজু করে এবং তাদের ২ লাখ ৫৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয় ও ৩৬৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

অন্যদিকে গত মার্চ মাসে ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক ৯১৪টি মামলা করা হয়। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বর্তমান মাসে ২১৪টি সহ সর্বমোট ১ হাজার ৭৪২টি মামলা নিষ্পত্তি করে ও ৩ লাখ ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

গত মার্চ মাসে ট্রাফিক মতিঝিল বিভাগে ১৩০ টি মামলায় ১৩০ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৩৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। অন্যদিকে ডিএমপির তেজগাঁও বিভাগে ৭৩টি মামলায় ৭৩ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ২৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ডিএমপির ওয়ারী বিভাগে ১৭২টি মামলায় ১৭ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৪১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই সময়ে ডিএমপির গুলশান বিভাগে ৯৪টি মামলায় ৯৪ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ২৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া ডিএমপির মিরপুর বিভাগে ১২১টি মামলায় ১২১ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৩৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। অন্যদিকে, রমনা বিভাগে ১০৬টি মামলায় ১০৬ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৬১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও ডিএমপির লালবাগ বিভাগে ৭৮টি মামলায় ৭৮ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ২৮ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই সময়ে ডিএমপির উত্তরা বিভাগে ১৪০টি মামলায় ১৪০ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৬১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আইন পেশায় যুক্ত কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট’র ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। 
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকার পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ বড়ুয়া ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
আরও পড়ুন
আদালত থেকে আবারও পালালেন সেই আসামি
হাইকোর্টে একদিনে ৭ হাজার ৮৫৩ মামলা নিষ্পত্তির রেকর্ড
চিকিৎসক ধীপ্রার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: ইয়ার্কির সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি