বিপিএলে মঙ্গলবার মাঠে গড়াবে চট্টগ্রাম পর্বের শেষ ২ ম্যাচ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১টায় শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে শীর্ষে থাকা খুলনা টাইটানস।
একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌঁনে ৬টায় বরিশাল বুলসের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস।
এখন পর্যন্ত ৬ ম্যাচের মাত্র একটিতে হার আর ৫টিতে জিতে পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে মাহমুদউল্লাহর খুলনা।
তবে এ ম্যাচে খুলনাকে হারের স্বাদ দিতে চায় এক ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে থাকা নাঈম ইসলামের রংপুর রাইডার্স।
টানা হারতে থাকা চিটাগং ভাইকিংস শেষ ২ ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ঘরের মাঠে দর্শক সমর্থন এবং জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বরিশালের বিপক্ষে জিততে চায় তামিমের চিটাগং ভাইকিংস।
এম




