নির্বাচিত হলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে রূপ দিতে অঙ্গীকার করলেন মেয়র পদের প্রার্থীরা। বললেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকবেন।
শনিবার নারায়ণগঞ্জ ক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে এ কথা বলেন তারা।
অনুষ্ঠানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ডা. সেলিনা হায়াৎ আইভী ও সাখাওয়াত হোসেনসহ সব প্রার্থীই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।উপস্থিত ছিলেন সুজনের নির্বাহী সদস্য সৈয়দ আবুল মকসুদ।
মেয়র প্রার্থীরা সুজন প্রণীত ১৩ দফা লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।
জেএইচ




