ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন সংসদীয় প্রতিনিধিদল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৮:২১ পিএম
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ফাইল ছবি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছেন।

চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো'র আমন্ত্রণে চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে আগামীকাল বুধবার (১০ জুন) তারা ঢাকা ত্যাগ করবেন। প্রতিনিধিদলটি ১০ থেকে ১৩ জুন পর্যন্ত কুনমিংয়ে অবস্থান করবে।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব ও সংসদ-সদস্য আকতার হোসেন, বিএনপি'র সংসদ-সদস্য মো. খালেদ হোসাইন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সদস্য সুলতানা জেসমিন ও সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন।

১১ জুন প্রতিনিধিদলের নেতা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সপ্তম (৭ম) চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

একই দিনে ডেপুটি স্পিকার চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিং-এর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

পাশাপাশি প্রতিনিধিদলটি দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ থিম কান্ট্রি প্যাভিলিয়নসমূহ পরিদর্শন করবেন।

আরও পড়ুন

১২ জুন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ইউনান প্রদেশের গভর্নর মি. ওয়াং ইউবো'র সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি সহজীকরণ, বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করবেন।

প্রতিনিধিদলটি কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বিতীয় হাসপাতাল পরিদর্শন করবেন এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা সহযোগিতা, জন্মগত হৃদরোগ চিকিৎসা কর্মসূচি এবং চীন-বাংলাদেশ যৌথ চিকিৎসা উদ্যোগ বিষয়ক থিমভিত্তিক একটি শেয়ারিং সেশনে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় শেষে ডেপুটি স্পিকার সমাপনী বক্তব্য রাখবেন।

সফরের শেষ দিনে প্রতিনিধিদল ফিউচার ট্রান্সপোর্টেশন ইনোভেশন রিসার্চ সেন্টার পরিদর্শন করবেন।

উল্লেখ্য, চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম (সিএসএসিএফ) চীন ও দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক প্ল্যাটফর্ম। এছাড়াও আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, বাণিজ্য উদারীকরণ এবং জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণ ফোরামটির অন্যতম প্রধান উদ্দেশ্য।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমবে।
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে বিশেষ কর্মসূচি চালু করতে যাচ্ছে ইতালি সরকার।
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
আরও পড়ুন
সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের
গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনবান্ধব করা হচ্ছে: ডেপুটি স্পিকার
আগে ফ্যাসিস্টদের বিচার, এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পিকার
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে: ডেপুটি স্পিকার