দক্ষিণি সিনেমায় আতিফ আসলাম

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪ , ০৯:৫৬ এএম


দক্ষিণি সিনেমায় আতিফ আসলাম
ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগেই কাজ করেছেন বলিউড সিনেমায়। নতুন খবর হলো, এবার দক্ষিণি সিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে তার।

জানা গেছে, মালয়ালম সিনেমা ‘হাল’-এর জন্য একটি গান রেকর্ড করতে যাচ্ছেন আতিফ। ধারণা করা হচ্ছে, গানটি তিনি হিন্দিতে গাইবেন।

সিনেমাটি পরিচালনা করছেন প্রশান্ত বিজয়কুমার। মূল চরিত্রে দেখা যাবে অভিনেতা শেন নিগমকে। সংগীত পরিচালনার দায়িত্বে নান্ধাগোপান ভি। আতিফের সঙ্গে ছবিও শেয়ার করেছেন তিনি।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বাংলাদেশে কনসার্ট করে গেছেন আতিফ। বলিউডের মতো এখানেও রয়েছে তার অগণিত ভক্ত-শ্রোতা। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission