অধিকৃত পশ্চিম তীরে গেলো ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো নতুন বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিপরিষদ।
বৃহস্পতিবার ইসরায়েলের প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়। বসতি কমিয়ে আনা বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনার মধ্যেই এ সিদ্ধান্ত আসলো।
এদিকে, ইসরায়েলের এ সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনের মুক্তির দাবিতে আন্দোলনরত সংগঠন, পিএলও।
নবব্বইয়ের দশকের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হয়েছে।
ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী বানাতে।
১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে।
এপি/এসজে




