ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

\'জালিয়াতির উৎস\' বলা সেই পদ্ধতিতেই ভোট দিলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যখন প্রকাশ্য জনসভায় ডাকযোগে ভোট দেওয়াকে ‘জালিয়াতি’ বলে তীব্র সমালোচনা করছেন, ঠিক তখন খোদ নিজেই নিজের ভোটটি ডাকযোগে সম্পন্ন করেছেন!

মঙ্গলবার(২৪ মার্চ) ফ্লোরিডার স্টেট হাউসের বিশেষ নির্বাচনে ট্রাম্প সশরীরে উপস্থিত না হয়ে চিঠির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। খবর সিএনএনের।

অথচ এর মাত্র একদিন আগে সোমবার মেমফিসে এক গোলটেবিল বৈঠকে তিনি বলেছিলেন, "মেইল-ইন ভোটিং মানেই হলো মেইল-ইন জালিয়াতি। আমি একে জালিয়াতিই বলি এবং আমাদের এই বিষয়ে কিছু করা প্রয়োজন।"

পাম বিচ কাউন্টির নির্বাচনি রেকর্ড অনুযায়ী, ট্রাম্প তার মার-এ-লাগো বাসভবন সংলগ্ন হাউজ ডিস্ট্রিক্ট ৮৭-এর এই বিশেষ নির্বাচনের জন্য চলতি মাসের শুরুতেই ডাকযোগে ব্যালট জমা দিয়েছেন। এর আগে গত জানুয়ারিতে অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনেও তিনি একইভাবে ভোট দিয়েছিলেন।

এদিকে ট্রাম্প দীর্ঘদিন ধরে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দাবি করে আসছেন, ডাকযোগে ভোট দেওয়ার প্রক্রিয়াটি নির্বাচনি জালিয়াতির একটি প্রধান উৎস। তার এই অবস্থান এবং নিজের আচরণের মধ্যে এমন বৈপরীত্য এখন নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

প্রেসিডেন্টের এই দ্বিমুখী অবস্থান নিয়ে সমালোচনা শুরু হলে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস এক বিবৃতিতে জানান, "প্রেসিডেন্ট পাম বিচের স্থায়ী বাসিন্দা এবং তিনি ফ্লোরিডার নির্বাচনে অংশ নেন। তবে বর্তমানে তিনি ওয়াশিংটন ডিসিতে বসবাস করছেন বিধায় এটি কোনো বড় ঘটনা নয়।"

ট্রাম্প অবশ্য নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেছিলেন, অসুস্থতা, শারীরিক অক্ষমতা, সামরিক দায়িত্ব বা ভ্রমণের মতো সুনির্দিষ্ট কারণ থাকলে ডাকযোগে ভোট দেওয়া যেতে পারে। তিনি মূলত ‘ইউনিভার্সাল মেইল-ইন’ (সবার জন্য উন্মুক্ত ডাকভোট) পদ্ধতির বিরোধী হলেও ‘অ্যাবসেন্টি ব্যালট’ (অনুপস্থিতিকালীন ভোট) পদ্ধতিকে সমর্থন করেন।

আরও পড়ুন

এর আগে ২০২০ সালের ফ্লোরিডা প্রাইমারি নির্বাচনেও ট্রাম্প ডাকযোগে ভোট দিয়েছিলেন। সে সময় তিনি নিজের ভোটটিকে ‘অ্যাবসেন্টি ব্যালট’ হিসেবে অভিহিত করে একে নিরাপদ দাবি করেছিলেন। তার মতে, যখন ঢালাওভাবে সবার কাছে ব্যালট পাঠানো হয়, তখন জালিয়াতির সুযোগ তৈরি হয়; কিন্তু সুনির্দিষ্ট অযুহাতে পাঠানো ব্যালটগুলো সঠিক।

যদিও ২০২৪ সালের সাধারণ নির্বাচনে তিনি মার-এ-লাগোর নিকটবর্তী ভোটকেন্দ্রে সশরীরে উপস্থিত হয়েই ভোট দিয়েছিলেন।

ট্রাম্প বর্তমানে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ নামক একটি ফেডারেল নির্বাচনি সংস্কার বিল পাসের চেষ্টা করছেন, যার অন্যতম প্রধান লক্ষ্য হলো অযুহাতহীন ডাকযোগের ভোটদান প্রক্রিয়া বাতিল করা। তবে মার্কিন সেনেটে এই বিলটি পাসের সম্ভাবনা বর্তমানে খুবই ক্ষীণ।

এদিকে সোমবার সুপ্রিম কোর্টে রিপাবলিকানদের পক্ষ থেকে দায়ের করা একটি মামলার শুনানি হয়েছে, যেখানে মেইল ব্যালট জমা দেওয়ার সময়সীমা আরও কমিয়ে আনার দাবি জানানো হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের
বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে শূন্য শুল্কের আওতাভুক্ত এসব দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছে।
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের
ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা জাহরা মানসুরি। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ ৫০ বছর বয়সী এই নগর পরিকল্পনামন্ত্রী ও আইনজীবীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, যা মরক্কোর জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ব্যক্তিগত বিমানে গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি গেছেন। সফরটি গোপনে সম্পন্ন হয় এবং গণমাধ্যমের নজর এড়িয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। কোনো আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই তিনি দেশে ফিরে যান।
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্কের কুইন্সের ওজন পার্কে নতুন আল ফুরকান মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তহবিল সংগ্রহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরবেন? জানুন এই পাঁচ নিয়ম, বাঁচবে ৩০০ ডলার!
নিউইয়র্ক থেকে বাংলাদেশে বা যুক্তরাষ্ট্রের অন্য স্টেটে যাওয়ার টিকিট খুঁজতে শুধু একটি বিমানবন্দর ও নির্দিষ্ট তারিখে আটকে থাকলে কম দামের ফ্লাইট চোখ এড়িয়ে যেতে পারে।
নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরবেন? জানুন এই পাঁচ নিয়ম, বাঁচবে ৩০০ ডলার!
আরও পড়ুন
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের
ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা
বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা