বাংলাদেশের খেলা দেখাবে যেসব চ্যানেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১১ মে ২০১৭ , ০৪:৩৪ পিএম


বাংলাদেশের খেলা দেখাবে যেসব চ্যানেল

চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে ১২ মে (শুক্রবার) মাঠে নামছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মোকাবেলা করবে টাইগাররা। এ নিয়ে প্রায় এক মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে মাশরাফি বাহিনী। সবশেষ শ্রীলঙ্কা সফরে দুর্দান্ত পারফরম করে তারা।

বিজ্ঞাপন

সিরিজে উদ্বোধনী ম্যাচের পরে ১৪ মে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ১৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২১ মে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর ২৪ মে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সিরিজে মোট ম্যাচ ছয়টি।অর্থাৎ প্রতিটি দলই একই প্রতিপক্ষের সঙ্গে দু’টি করে ম্যাচ খেলবে। সেই কোনো ফাইনাল ম্যাচ। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী হবে চ্যাম্পিয়ন। সব ম্যাচই হবে ডাবলিনে। প্রতিটিই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়।

বিজ্ঞাপন

খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন। প্রবাসী বাংলাদেশিরা ওয়েবসাইট-cricketireland.ie থেকে টিকিট কিনতে পারবেন। টিকিটের দাম ১০ থেকে ২০ ইউরোর মধ্যে।

বুধবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা দ্বিতীয়বারের মতো ইঙ্গিত করেছে, এ সিরিজে তিনটি ম্যাচ জিতলে র‌্যাঙ্কিংয়ে  ছয়-এ উঠে যাবে বাংলাদেশ। এমনটি হলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হবে মাশরাফিদের।

বিজ্ঞাপন

ক্রিকেটবোদ্ধারা বলছেন, এ সিরিজ ১ জুন থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুতি নয়। এটি  বাংলাদেশের জন্য অগ্নি পরীক্ষাও।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission