আত্মবিশ্বাস বেড়েছে : রাফাত

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৮ জুলাই ২০১৭ , ০১:৫৪ পিএম


আত্মবিশ্বাস বেড়েছে : রাফাত

সুফিয়ানা খ্যাত সঙ্গীত শিল্পী শাহরিয়ার রাফাত। অডিও জগতে শিরোনামে, প্রিয়ারে, চিনচিন ব্যথাসহ বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এবার রাফাতের লক্ষ্য চলচ্চিত্র।

বিজ্ঞাপন

সময়ের আলোচিত এ সঙ্গীত শিল্পী এবার নতুন সিনেমা ‘আসলে কেউ সুখী নয়’র সঙ্গীত পরিচালনা করছেন। আকাশ আচার্য্যে পরিচালিত এ সিনেমাতে রাফাতের সঙ্গীতায়োজনে এরই মধ্যে দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পীরা কণ্ঠ দিয়েছেন। মমতাজ, আসিফ আকবর, এসআই টুটুল, দিনাত জাহান মুন্নী, কোনাল, আঁখি আলমগীরের মতো জনপ্রিয় শিল্পীরা রাফাতের ডাকে সাড়া দিয়ে গান গেয়েছেন এ সিনেমাতে।

সিনেমায় অভিনয় করবেন সাইমন সাদিক ও আইরিনসহ ঢালিউডের বেশ কজন তারকা শিল্পী। আসছে সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে রাফাত আরটিভি অনলাইনকে বললেন, এর আগে মায়াবিনী সিনেমাতে প্রথমবার সঙ্গীত পরিচালনা করেছিলাম। ওই সিনেমার বেশ কিছু গান শ্রোতাদের পছন্দের তালিকায় স্থান করে নেয়। এরপর আত্মবিশ্বাস বেড়েছে। আমি আসলে নিয়মিতভাবে সিনেমার গান করতে চাই। আমাদের দেশেই অনেক গুণী শিল্পী রয়েছেন। ভালো গানের করার জন্য কলকাতা কিংবা অন্যদেশে যাবার দরকার নেই। চেষ্টা করছি নতুন এই ছবির সবগুলো গান শ্রোতাদের পছন্দ মাথায় রেখে তৈরির।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, এ সিনেমায় মমতাজ, আসিফ আকবর, এসআই টুটুল, দিনাত জাহান মুন্নী,  আঁখি আলমগীরের মতো গুণী শিল্পীরা গান গেয়েছেন। এটা আমার জন্য বড় একটি পাওয়া। আমার বিশ্বাস গানগুলো শোনার পর শ্রোতারাও তা গুনগুনিয়ে গাইবেন।  

এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission