জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি)। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ ডিরেক্টর’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
যা যা প্রয়োজন-
প্রতিষ্ঠানের নাম: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)
বিভাগের নাম: আইসিটি অ্যান্ড প্রোকিউরমেন্ট
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: ১,৪৯,০০০ টাকা
কর্মস্থল: যে কোনো স্থানে
বয়স: ১৯ মে ২০২৪ তারিখ সর্বোচ্চ ৬০ বছর
সুযোগ–সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, ছুটি ভাতা, চিকিৎসাসুবিধা, সার্বক্ষণিক চালকসহ গাড়ির সুবিধা আছে।
আবেদন যেভাবে: আগ্রহীদের ডিপিডিসির ওয়েবসাইটের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের ছবি, স্বাক্ষর এবং শিক্ষাগত যোগ্যতার সব সনদের স্ক্যানকপি সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।
আবেদন ফি: মোবাইল ব্যাংকিং রকেট অথবা নগদ এর মাধ্যমে ৩,০০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৯ মে ২০২৪ পর্যন্ত।




