ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সাড়ে ১৬ বছরেই বিমান বাহিনীতে নিয়োগ, সময় আছে মাত্র ১ দিন 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯৪তম বিএএফএ কোর্সে অফিসার ক্যাডেট পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের সময় বাকি আছে মাত্র একদিন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী

পদের নাম: অফিসার ক্যাডেট

নাগরিকত্ব: বাংলাদেশি নাগরিক

বৈবাহিক অবস্থা: অবিবাহিত/অবিবাহিতা (বিপত্নীক/বিধবা/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।

বয়সসীমা: ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (২৩ জুন ২০২৬ তারিখে), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।

কর্মস্থল ও অন্যান্য সুবিধা: প্রশিক্ষণ চলাকালীন সময়ে নির্বাচিত প্রার্থীরা মাসিক ১০ হাজার টাকা ভাতা পাবেন। চাকরিটি স্থায়ী এবং দেশের যেকোনো স্থানে কর্মস্থল হতে পারে।

উচ্চতা:

পুরুষ প্রার্থী: কমপক্ষে ৬৪ ইঞ্চি।
মহিলা প্রার্থী: জিডি (পি)। কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখা: কমপক্ষে ৬২ ইঞ্চি।

বুকের মাপ:

পুরুষ প্রার্থী: কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি।
মহিলা প্রার্থী: কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি।

আরও পড়ুন

ওজন: বয়স ও উচ্চতানুযায়ী।

চোখ: দু'চোখের দৃষ্টিশক্তি: জিডি (পি)-৬/৬ এবং এটিসি ও এডিডব্লিউসি-৬/১২ পর্যন্ত।

আবেদন ফি: আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে বাংলাদেশ বিমান বাহিনীর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে প্রয়োজনীয় ছবি ও স্বাক্ষর নির্ধারিত মাপ অনুযায়ী স্ক্যান করে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৬।

অর্থাৎ হাতে সময় রয়েছে মাত্র একদিন। তাই যারা এখনো আবেদন করেননি, তারা দ্রুত আবেদন সম্পন্ন করুন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ইবনে সিনা ট্রাস্ট। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন বিমা সুবিধাও
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসিআই মোটরস লিমিটেড। আগ্রহীরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন বিমা সুবিধাও
চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, আবেদন চলবে আরও ৬ দিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, আবেদন চলবে আরও ৬ দিন
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ জন নিয়োগ
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ১০ হাজার ৮৩২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে আট হাজার ৫৪২ জনকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই শুধু জীবনবৃত্তান্তের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ জন নিয়োগ
এসএসসি পাসে ২ জেলায় চাকরি দেবে ওয়ালটন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
এসএসসি পাসে ২ জেলায় চাকরি দেবে ওয়ালটন
আরও পড়ুন
জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত
১৮০ দিনের বিনিয়োগ পরিকল্পনার অগ্রগতি প্রকাশ করেছে ইনভেস্ট বাংলাদেশ
দক্ষ বিদেশি কর্মী নিয়োগের ভিসায় আবারও বড় পরিবর্তন ট্রাম্পের
বিমান বাহিনীতে নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর