ঘূর্ণিঝড় সৃষ্টি হলে যেখানে আঘাত হানতে পারে

আরটিভি নিউজ

শনিবার, ১৮ মে ২০২৪ , ১১:২৭ পিএম


ঘূর্ণিঝড় সৃষ্টি হলে যেখানে আঘাত হানতে পারে
ফাইল ছবি

চলতি মাসের ২২ বা ২৩ তারিখে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘রেমাল’। চলতি মাসের শেষের দিকে এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, সাধারণত মে ও জুন মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় ২০ তারিখের পরবর্তী সময়ে একটি লঘুচাপ তৈরি হতে পারে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, ভারতের আবহাওয়া দপ্তর বলছে, চলতি মাসের ২৩ তারিখ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরের দিন সেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। 

এরপর সেটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং ২৫ তারিখের পর যেকোনো সময় ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আছড়ে পড়তে পারে।

ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর নামকরণ করেছে ওমান। আরবিতে এর অর্থ বালি। এই নামে ফিলিস্তিনের গাজা থেকে ১ দশমিক ৭ কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission