কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস?

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪ , ০৬:৩৯ পিএম


ড. মুহাম্মদ ইউনূস
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আর সেই অনুরোধে সাড়া দিয়েছেন তিনি। তবে ড. ইউনূস এই মুহূর্তে দেশে নেই।

বিজ্ঞাপন

অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে ড. মুহাম্মদ ইউনূস প্যারিসে গিয়েছিলেন জানা গেছে। তিনি এখনও ফ্রান্সের রাজধানী প্যারিসেই অবস্থান করছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্যারিসে ‘ছোটখাটো চিকিৎসা’ শেষ হলেই ‘তাৎক্ষণিকভাবে’ দেশে ফিরে আসবেন নোবেলজয়ী এ অর্থনীতিবিদ।

বিজ্ঞাপন

এর আগে, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার প্রস্তাব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

মঙ্গলবার (৬ আগস্ট) ভোর ৪টার পর ফেসবুকে এক ভিডিও বার্তায় এ প্রস্তাব দেন তারা।

বিজ্ঞাপন

ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা ২৪ ঘণ্টা সময় নিয়েছিলাম। কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা সকালের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission