ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’ সম্বোধন, তদন্ত দাবি হানজালার

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে প্রবেশের সময় পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালাকে পেছন থেকে ‘জঙ্গি এমপি’ সম্বোধনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সানাজিক যোগাযোগমাধ্যমে। এই ‘জঙ্গি এমপি’ সম্বোধনে এবার সংসদ অধিবেশনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের এ সংসদ সদস্য।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনের জনগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপণ পর্বে দাঁড়িয়ে স্পিকারের কাছে ঘটনার তদন্ত দাবি করেছেন তিনি।

হানজালা বলেন, ‘সম্ভবত আমার পোশাক, আমার পাগড়ি- এসবের কারণেই আমাকে জঙ্গি শুনতে হয়েছে।’

সংসদ ভবন এলাকার ভেতর একজন সংসদ সদস্যকে এভাবে ‘জঙ্গি এমপি’ সম্বোধন বিষয়ে সিসি ক্যামেরা দেখে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পরে স্পিকার এ বিষয়ে এমপি হানজালাকে নোটিশ দেওয়ার পরামর্শ দেন।

একই সময় সংসদ সদস্য রুমিন ফারহানাও অভিযোগ করেন, আমাকেসহ নারী এমপিদের বিরুদ্ধে কুৎসিত বক্তব্য দেওয়া হয়েছে, তার প্রতিকার চাই।

আরও পড়ুন

এর আগে, বুধবার (১ এপ্রিল) এমপি হানজালাকে ‘জঙ্গি’ বলে কটাক্ষকরীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।

গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, জাতীয় সংসদ এলাকায়ও যদি একজন জনপ্রতিনিধির জান, মাল ও সম্মানের নিরাপত্তা না থাকে তাহলে দেশের সাধারণ জনগণের অবস্থা কি হবে? সেনাবাহিনীর সামনে একজন জনপ্রতিনিধি আলেমকে এভাবে কটাক্ষ করা চরম ধৃষ্টতা এবং একজন এমপির সম্মানের উপর আঘাত ও জানের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

তার মতে, ‘এ ধরনের ধৃষ্টতা সরাসরি রাজনৈতিক ও আদর্শিক বিদ্বেষের বহিঃপ্রকাশ। কোন প্রমাণ ছাড়া সরকার নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সামনে একজন জনপ্রতিনিধি আলেমকে কিভাবে জঙ্গি বলে তা দেশবাসী জানতে চায়। এভাবে দাড়ি-টুপি দেখলেই ‘জঙ্গি’ তকমা লাগানো আলেম সমাজের অস্তিত্বের উপর আঘাত।’

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের এ নেতা আরও বলেন, সর্বজন শ্রদ্ধেয় আলেম হাজী শরিয়তুল্লাহ রহ. এর উত্তরসূরি মাওলানা হানজালাকে জঙ্গি তকমা দিয়ে অপরাধী গোটা আলেম সমাজকে অপমানিত করেছে। সরকারের উচিত ঘটনাস্থলে নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সহযোগিতা নিয়ে কটাক্ষকারী ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। অন্যথায়, সারাদেশের ইসলাম প্রিয় জনতা এর প্রতিবাদে আন্দোলনে নামতে বাধ্য হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) সারাদেশে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালন করা হয়েছে।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
সারা দেশ থেকে আসা প্রায় ৪৭ হাজার গ্রাম পুলিশকে নিয়ে রাজধানীতে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাসমাবেশ। স্থানীয় সরকার বিভাগের ব্যবস্থাপনায় শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রসংলগ্ন মাঠে অনুষ্ঠেয় এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) চিফ রিপ্রেজেনটেটিভ জুনকো তাকাহাশির সঙ্গে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। 
‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’
জাতীয় তথ্যচিত্রে মুক্তিযুদ্ধের পাশাপাশি ৯০ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তে গুরুত্বারোপ
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় তথ্যচিত্র নির্মাণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি নব্বইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে।
জাতীয় তথ্যচিত্রে মুক্তিযুদ্ধের পাশাপাশি ৯০ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তে গুরুত্বারোপ
আরও পড়ুন
পদত্যাগ নিয়ে ফেরদৌসী মিষ্টির প্রতিক্রিয়া
‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’
কর্নেল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ মামলায় সামনে এলো নতুন তথ্য
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি