ঢাকা-আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট রোববার থেকে চালু

আরটিভি নিউজ

শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ , ০৪:০৮ পিএম


ফ্লাইট
ফাইল ছবি

ইথিওপিয়ান এয়ারলাইনস ঢাকা-আদ্দিস আবাবা রুটে সরাসরি চালু হচ্ছে রোববার থেকে। আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ সংস্থা এবং স্টার অ্যালায়েন্সের সদস্য এই এয়ারলাইনস। এরফলে বাংলাদেশ থেকে ভ্রমণ পিপাসুরা আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা এবং এর বাইরেও ১৫৫টিরও বেশি গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবে।

বিজ্ঞাপন

শুক্রবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে ইথিওপিয়ান এয়ারলাইন্স এ তথ্য জানায়।

ইথিওপিয়া আগামী ৩ নভেম্বর থেকে অত্যাধুনিক বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯ উদ্বোধনী ফ্লাইট চালু করবে। ফ্লাইটটি সকাল ৮টা ৩০মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে এবং একই দিন সকাল ৯টা ৪০ মিনিটে আবার আদ্দিস আবাবায় ফিরে যাবে।

বিজ্ঞাপন

এই রুটে নিয়মিত বিমানগুলো রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাবে। এছাড়া অতিরিক্ত ফ্লাইট প্রতি সোমবার এবং শুক্রবার সকালে ঢাকা ছাড়বে।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের গ্রুপ চিফ কমার্শিয়াল অফিসার লেম্মা ইয়াদেচা ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

ইথিওপিয়ান এয়ারলাইন্সের গ্রুপের সিইও মেসফিন তাস্যু বলেছেন, বাংলাদেশ একটি প্রাণবন্ত ও দ্রুত বর্ধনশীল বাজার। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের আধুনিক বহর ও ব্যতিক্রমী পরিষেবা দুই দেশের মধ্যে ভ্রমণের চাহিদা পূরণ করবে।

তিনি বলেন, বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে সংযোগকারী ইথিওপিয়ান এয়ারলাইন্সের নতুন পরিষেবা চালু হলে দুই দেশের মধ্যে আর্থ-সামাজিক সম্পর্ক ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং বৃহত্তর অঞ্চলের সুবিধা প্রসারিত হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বলেছেন, এটি কেবল একটি ফ্লাইট চালু নয়। এরফলে বাংলাদেশ ও বিশ্বকে আরো কাছাকাছি আনার সুযোগ তৈরি হবে। তিনি বলেন, প্রতিযোগিতামূলক ভাড়া এবং বিশাল বৈশ্বিক নেটওয়ার্কের সাথে ইথিওপিয়ান এয়ারলাইন্স বাংলাদেশি ভ্রমণকারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠবে।

সোহাগ হোসেন জানান, নতুন এই রুটটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সুবিধাজনক সংযোগ প্রদান করবে এবং সাশ্রয়ী ভাড়ায় পৌঁছানোর সুযোগ তৈরি হবে। 

তিনি বলেন, ইথিওপিয়ান এয়ারলাইন্স আফ্রিকার সবচেয়ে বড় এয়ারলাইন নেটওয়ার্ক। এই রুটে অত্যাধুনিক বোয়িং৭৮৭ ড্রিমলাইনার দিয়ে সেবা পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

সোহাগ আরো বলেন, চাহিদা বাড়ার সাথে সাথে ইথিওপিয়ান এয়ারলাইন্স প্রতিদিনের ফ্লাইট সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা করেছে। ঢাকার নতুন রুটটি এয়ারলাইন্সের বৃহৎ নেটওয়ার্ককে সম্প্রসারিত করবে। এরমধ্যে আফ্রিকার ৬৩টিরও বেশি গন্তব্য এবং বিশ্বব্যাপী প্রায় ১৫৫টি গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission