গলায় লিচুর বিচি আটকে ৪ বছর বয়সী শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

সোমবার, ০৫ মে ২০২৫ , ১১:২১ পিএম


গলায় লিচুর বিচি আটকে ৪ বছর বয়সী শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে রবিউল ইসলাম নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (৫ মে) রাতে উপজেলার আন্দারিয়াগোপ এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটি উপজেলার আন্দারিয়াগোপ এলাকার রেজাউল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

শিশুটির পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে আন্দরিয়াগোপ এলাকায় নিজ বাড়িতে অন্য শিশুদের সঙ্গে লিচু খাচ্ছিল শিশু রবিউল। পরে হঠাৎ একটি লিচুর বিচি রবিউলের গলায় আটকে যায়। এতে শিশুটির শ্বাস নিতে সমস্যা হতে শুরু করে। একপর্যায়ে নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হুমায়ন আহম্মেদ নূর বলেন, শ্বাসনালিতে লিচুর বিচি আটকে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিচি সমৃদ্ধ যে ফলগুলো রয়েছে তা শিশুদের খাওয়ানোর সময় পরিবারের আরও সচেতন হওয়া উচিত।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission