আ.লীগকে নিষিদ্ধ ঘোষণায় বিপ্লবী জনতাকে চরমোনাই পীরের অভিনন্দন 

আরটিভি নিউজ

রোববার, ১১ মে ২০২৫ , ০৩:৪৩ এএম


আ.লীগকে নিষিদ্ধ ঘোষণায় বিপ্লবী জনতাকে চরমোনাই পীরের অভিনন্দন 
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

তীব্র গণআন্দোলনের মুখে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় বিপ্লবী জনতাকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শনিবার (১০ মে) উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ঘোষণার পর রাতে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে বিপ্লবী জনতাকে তিনি অভিনন্দন জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিচারিক কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা দেশকে স্বৈরাচারমুক্ত করার পথে একটি অগ্রগতি।

মুফতি রেজাউল করীম আরও বলেন, বিপ্লবী জনতার প্রত্যাশা ছিল আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হবে। 

জনগণের এ প্রত্যাশা পূরণে সরকারকে সচেষ্ট হওয়ার আহ্বানও জানান তিনি।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission