আ.লীগকে কেবল নিষিদ্ধ করেই থেমে গেলে চলবে না: ইশরাক

আরটিভি নিউজ

রোববার, ১১ মে ২০২৫ , ০৭:১২ এএম


আ.লীগকে কেবল নিষিদ্ধ করেই থেমে গেলে চলবে না: ইশরাক
বিএনপি নেতা ইশরাক হোসেন। ফাইল ছবি

আওয়ামী লীগকে কেবল নিষিদ্ধ করার মধ্যদিয়ে থেমে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

বিজ্ঞাপন

শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত তা আসার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগকে কেবল নিষিদ্ধ করার মধ্য দিয়ে থেমে যাওয়া যাবে না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কেবল নিষিদ্ধ করার মধ্যে দিয়েই জনগণ থেমে গেলে চলবে না। বিচার এবং গণহত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্যে সর্বস্তরের জনগণকে মাঠে থাকতে হবে। শহীদদের রক্তের দাগ কখনো যাতে মুছে না যায়। ৫ আগস্টের স্লোগান মনে রেখে দিতে হবে। রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে। 

ফেসবুকে ইশরাকের এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। দল ও দলের বাইরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

বিজ্ঞাপন

বিএনপির এ নেতার স্ট্যাটাসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত তিন ধরে চলমান ‘শাহবাগ ব্লকেড’ আন্দোলনে বিএনপি কেন অংশ নিলো না, এমন প্রশ্ন করতে দেখা গেছে সাধারণ মানুষকে। 

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission