জুলাই গণহত্যা

গাজীপুরের সাবেক ৫ পুলিশের বিরুদ্ধে প্রতিবেদন ১৫ জুন

আরটিভি নিউজ 

বুধবার, ০৫ মার্চ ২০২৫ , ০২:১৮ পিএম


সাবেক ৫ পুলিশ কর্মকতার বিরুদ্ধে ১৫ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ
ফাইল ছবি

গত বছরের জুলাই ও আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যার মামলায় গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিনসহ পুলিশের সাবেক ৫ কর্মকতার বিরুদ্ধে আগামী ১৫ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদেরকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) সকাল ১০টায় সাবেক ৫ পুলিশ কর্মকর্তাকে হাজির করা হলে এ নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

অভিযুক্ত অন্য চার আসামি হলেন কনস্টেবল আকরাম, শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান, কনস্টেবল মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

মামলার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কোনাবাড়ী থানার পাশে শিক্ষার্থী হৃদয়কে কয়েকজন পুলিশ সদস্য টেনে হিঁচড়ে নিয়ে চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারে, এক পর্যায়ে কনস্টেবল আকরাম এসে হৃদয়ের পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছিল। 

এই পাঁচজন হৃদয় হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে দাবি প্রসিকিউশনের।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission