নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৭ সদস্য রিমান্ডে

আরটিভি নিউজ

শনিবার, ২২ মার্চ ২০২৫ , ০৬:৪৭ পিএম


নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৭ সদস্য রিমান্ডে
ফাইল ছবি

জনজীবনে ত্রাস সৃষ্টি ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৭ সদস্যের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। 

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. আরাফ ইব্রাহীম, মো. জুবায়ের, নিশান, সাকিব হাসান, জাবেদ, আবরার ও মাহফুজুল হাসান।

বিজ্ঞাপন

এর আগে, আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহীনুর রহমান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শুক্রবার (২১ মার্চ) মিছিল শেষে তাদের গ্রেপ্তার করে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, ওইদিন জুমার নামাজের পর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর গ্রেপ্তার আসামিরাসহ অজ্ঞাতপরিচয় আরও প্রায় ১৪০ থেকে ১৫০ জন হিযবুত তাহরীর সদস্যরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড সহকারে আকস্মিক মিছিল বের করে সরকারী বিরোধীসহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়। 

বিজ্ঞাপন

এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিরপুর রোড হয়ে মিছিল নিয়ে ধানমন্ডি ক্লাব মাঠের দিকে অগ্রসর হয়। ফলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট এবং পথচারীদের মধ্যে ব্যাপক ভয়ভীতির সৃষ্টি হয়। এরপর মিছিলকারীদেরকে ছত্রভঙ্গের চেষ্টা করলে তার অতর্কিতভাবে পুলিশ ওপর হামলা করে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission