ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে যুবলীগের আহ্বায়কসহ ৫ নেতা কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৮:০২ পিএম
ছবি: আরটিভি

ঝালকাঠি জেলা বিএনপির অফিস পোড়ানে মামলায় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরসহ পাঁচজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা যুবলীগ নেতা মেহেদী হাসান মুন্না, শাহাজাদা পরাগ ও রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রুবেলকে ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৪ জুন রাজধানীর পিজি হাসপাতাল থেকে তাদেরকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিউমার্কেট থানার জুলাই হত্যা মামলার (নং-০৮, তারিখ-১৭-০৬-২৪ইং) আসামি হিসেবে পুলিশ পরিদর্শক মো. সুজন হক ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাদেরকে ঢাকার নিউমার্কেট থানার একটি হত্যা মামলাসহ ঝালকাঠির বেশ কয়টি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আওয়ামী লীগ সরকার পতনের পর ঝালকাঠি সদর থানায় ছাত্রদল নেতা সুমন মন্ডলের করা একটি বিস্ফোরক আইনের একটি মামলায় আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী বনি আমিন আমিন বাকলাই আসামিদের জামিন আবেদন করেন। তবে আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম কবির আহম্মেদ। বিকেলেই তাদের ঝালকাঠি কারাগারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

এর আগে গত ২৭ জুন সন্ধ্যায় তাদেরকে ঢাকা থেকে ঝালকাঠি কারাগারে নেওয়া হয়।

এ ছাড়া কির্ত্তিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আ. শুক্কুর মোল্লাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আ. শুক্কুর মোল্লা ঝালকাঠির একটি মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঝালকাঠির আদালতে আত্মসমর্পণ করলে তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আইন পেশায় যুক্ত কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট’র ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। 
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকার পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ বড়ুয়া ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
আরও পড়ুন
থানায় তদবির করতে গিয়েছিলেন যুবলীগ নেতা, অতঃপর...
৯ হাজার মুখোশ ও বিস্ফোরকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
ঢাকায় বাসে আগুন দিল যুবলীগ কর্মী, জনতার হাতে ধরা
যুবলীগকর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেপ্তার