শেখ হাসিনা-রেহানাসহ ২০১ জনের নামে হত্যাচেষ্টা মামলা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ১০:০৮ পিএম


শেখ হাসিনা-রেহানাসহ ২০১ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
ফাইল ছবি

রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ হাসিনাসহ ২০১ জনের নামে মামলার আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) এম এ হাশেম রাজু বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে মামলাটির আবেদন করেন।

এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে এ ঘটনার শাহবাগ থানায় আর কোনো মামলা আছে কি না, আগামী সাত দিনের মধ্যে সে-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

বিজ্ঞাপন

মামলার আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময়ে গত ৪ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী এম এ হাশেম রাজুর নেতৃত্বে আন্দোলনকারীদের একটি অংশ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন পরিবাগ মোড়ে এসে পৌঁছান। 

তখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভুক্তভোগী ও তার সঙ্গীদের গতিপথ রোধ করে। আসামিরা ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ, হাতবোমা, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ করে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস, পিপার স্প্রে ও ছররা গুলিতে ভুক্তভোগীর ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন

এ সময় তিনি রাস্তায় লুটিয়ে পড়লে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের অজ্ঞাতনামা সদস্যরা তাকে মারধর করতে থাকে।

মামলার অন্য আসামিরা হলেন—সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আসাদুজ্জামান খান কামাল, শেখ ফজলে নুর তাপস, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, মনিরুল ইসলাম, শামসুদ্দিন চৌধুরী মানিক, মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ড. কামাল আবদুল নাসের চৌধুরী, হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার, নাঈমুল ইসলাম খান, নঈম নিজাম, শ্যামল দত্ত, সুভাষ সিংহ রায় প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission