ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (২২ জুন) সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিছু বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।’ তাই নিষিদ্ধ আওয়ামী লীগ উল্লেখ করার কথা জানান তিনি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতৎপরতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সেনা মোতায়েন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো।’

এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

এমতাবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়গঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা ও ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা, জননিরপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে সোমবার (২২ জুন) তারিখ থেকে ৩০ জুন (মঙ্গলবার) পর্যন্তইন এইড টু সিভিল পাওয়ার- এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
তবে, এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়।
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
এআই ও সোশ্যাল মিডিয়া নিয়ে জাতিসংঘের কার্যকর নীতিমালা চাইলেন প্রধানমন্ত্রী 
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের (সোশ্যাল মিডিয়া) দ্রুত বিকাশের সুফল যেন বিশ্বজুড়ে ইতিবাচকভাবে কাজে লাগানো যায়, সে জন্য জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এআই ও সোশ্যাল মিডিয়া নিয়ে জাতিসংঘের কার্যকর নীতিমালা চাইলেন প্রধানমন্ত্রী 
জাতিসংঘে ‘ইউনিভারসাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে দেওয়া ভাষণে দেশের সব সামাজিক সুরক্ষা কর্মসূচিকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘে ‘ইউনিভারসাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী
দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করল সরকার
আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে আবশ্যিকভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার।
দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করল সরকার
বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরল ইতিহাস
১৯৮০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৩ বছর পর ১৯৯৩ সালে জাতিসংঘের একই মঞ্চে ভাষণ দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরল ইতিহাস
আরও পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’, শঙ্কিত নই: স্বরাষ্ট্রমন্ত্রী
অপ্রতিম হত্যার বিচার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী