পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন নয়ন 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৮ জুন ২০২৬ , ১০:৫৮ পিএম


পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন নয়ন 
ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। ছবি: সংগৃহীত

ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর সংশ্লিষ্ট ধারার আওতায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দুইজন সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনয়ন প্রদান করেন। এর মধ্যে রয়েছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন এবং পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী ও নীতিনির্ধারণী পর্ষদ হিসেবে দায়িত্ব পালন করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি প্রণয়ন, আর্থিক অনুমোদন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ বোর্ডের মাধ্যমে নেওয়া হয়।

নুরুল ইসলাম নয়নের এ মনোনয়নকে ভোলা জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন স্থানীয় শিক্ষানুরাগী, সুশীল সমাজের প্রতিনিধিসহ রাজনৈতিক নেতাকর্মীরা।

এদিকে রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হওয়ায় নুরুল ইসলাম নয়নকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। 

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission