ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মাভাবিপ্রবিতে ‘আর্জেন্টিনা’কে হারাল ব্রাজিল সমর্থকরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ১১:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল সমর্থক দল ‘ব্রাজিল একাদশ’ ও আর্জেন্টিনা সমর্থক দল ‘আর্জেন্টিনা একাদশ’-এর মধ্যকার এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে আলবিসেলেস্তেদের ৪-৩ গোলে হারিয়ে জয় তুলে নেয় সেলেসাও একাদশ।

বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হল সংলগ্ন মাঠে রসায়ন বিভাগের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। এতে বিভাগের বিভিন্ন ব্যাচের ফুটবলপ্রেমী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল আলবিসেলেস্তে একাদশ। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল আর্জেন্টাইন সমর্থকদের দল। দলের হয়ে দুটি গোল করেন রসায়ন বিভাগের ১২তম ব্যাচের হেলাল উদ্দিন ও নবম ব্যাচের হাবিব। অন্যদিকে সেলেসাও একাদশের হয়ে প্রথমার্ধের একমাত্র গোলটি করেন নবম ব্যাচের শিক্ষার্থী আকাশ কুমার।

আরও পড়ুন

প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী জাওয়াদ বিন শাহরিয়ারের জোড়া গোলে ম্যাচে সমতায় ফেরে ব্রাজিল সমর্থকরা। লং রেঞ্জের দুর্দান্ত শট ও অসাধারণ এক হেডে পরপর দুইবার প্রতিপক্ষের জাল কাঁপান তিনি।

খেলার শেষ মুহূর্তে ফের চমক দেখান আকাশ কুমার। তার জয়সূচক গোলে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে স্যালেসাও একাদশ। আলবিসেলেস্তে একাদশের হয়ে শেষ গোলটি করেন ১৩তম ব্যাচের নাহিদুল রহমান নিরব। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন আকাশ কুমার।

আয়োজকরা জানান, আসন্ন ফিফা বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ফুটবল উন্মাদনা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইবিতে ৩ দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেজ উইক’ শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ব্যাকটেরিওফাজ বায়োলজি অ্যান্ড জিনোমিকস ল্যাব’—এর উদ্যোগে তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেজ উইক-২০২৬’ শুরু হয়েছে।
ইবিতে ৩ দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেজ উইক’ শুরু
টিউশনের টাকায় খামার গড়লেন শিক্ষার্থী আকরাম
উচ্চশিক্ষার পাশাপাশি কৃষিকে পেশা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকরাম। সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। চাকরির পেছনে না ছুটে কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ময়মনসিংহের পরানগঞ্জে নিজের বাড়িতে বাবার নামে গড়ে তুলেছেন ‘জিন্নাত এগ্রো’ (Jinnat Agro)।
টিউশনের টাকায় খামার গড়লেন শিক্ষার্থী আকরাম
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
শিক্ষাজীবন শেষ করেই একজন শিক্ষার্থী যাতে চাকরি পেতে পারে, সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর
আগামী ১ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশ নেওয়ার জন্য অনলাইনে আবেদন শুরু হতে যাচ্ছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবর্তনে অংশ নিতে আগ্রহী গ্র্যাজুয়েটদের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ শেষ করতে হবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ সময় ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। আগামী ২৬ জানুয়ারি,২০২৭ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।   সমাবর্তনে বক্তা হিসেবে থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি দেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্টফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেওয়া হবে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন। এছাড়া, ২০২২ সালের ১৪ অক্টোবর থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রকাশিত যেসব পরীক্ষার ফলাফল ৫৩তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা যায়নি, সেগুলোও এবার অন্তর্ভুক্ত করা হবে। সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটরাও ৫৪তম সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সমাবর্তন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, সিনেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। ৫৪তম সমাবর্তন আয়োজনের জন্য একটি নির্বাহী কমিটি, একটি ব্যবস্থাপনা কমিটি ও একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। সমাবর্তন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উপাচার্য। পাশাপাশি শিক্ষার পরিবেশ বজায় রাখা, শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি। আরটিভি/এসআর
ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর
পরিবহন সংকট নিরসনে পবিপ্রবিতে বিআরটিসির ডাবল ডেকার বাস 
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবহন সংকট নিরসনে আগামী ১ নভেম্বর থেকে বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবহন সংকট নিরসনে পবিপ্রবিতে বিআরটিসির ডাবল ডেকার বাস 
আরও পড়ুন
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, বিশ্বনেতাদের প্রতিক্রিয়া
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা
বাবার কবর জিয়ারতের সময় ধস, ভেতরে পড়ে ছেলের মৃত্যু
আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, নিষিদ্ধ ৩