রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন

আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ০৭:২২ পিএম


রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
ফাইল ছবি

রাজধানীতে অবস্থিত সৌদি দূতাবাসের ভেতরে একটি তাঁবুতে আগুন লাগার ঘটনার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে নতুন বাজারে অবস্থিত সৌদি দূতাবাসে ৫টা ৫৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সৌদি দূতাবাসের ভেতরে একটি তাঁবুতে আগুন লাগার ঘটনা ঘটে। পরে আমাদের খবর দিলে, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। 

তবে আগুন কীভাবে লেগেছিল তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission