আজ থেকে চলছে মেট্রোরেল, মানতে হবে যে নির্দেশনা

আরটিভি নিউজ

রোববার, ০৮ জুন ২০২৫ , ১২:১২ পিএম


আজ থেকে চলছে মেট্রোরেল, মানতে হবে যে নির্দেশনা
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার কারণে একদিন বন্ধ থাকার পর আজ থেকে আবার মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। 

আগামীকাল সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে। তবে এই চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞাপন

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রোরেলে কুরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস পরিবহন করা যাবে না। মেট্রো স্টেশনের প্রতিটি গেটে যাত্রীদের যথাযথভাবে তল্লাশি করা হবে।

কোনো যাত্রীর কাছে কাঁচা বা রান্না করা মাংস পাওয়া গেলে তাৎক্ষণিক তার মেট্রো স্টেশনে প্রবেশ আটকে দেওয়া হবে। মেট্রোরেলের নিরাপত্তা কর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতেও বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission