মাহিরার নিখোঁজ ও উদ্ধারে বিস্তারিত তথ্য জানাল র‌্যাব

আরটিভি নিউজ

সোমবার, ৩০ জুন ২০২৫ , ০২:১৫ পিএম


মাহিরার নিখোঁজ ও উদ্ধারে বিস্তারিত তথ্য জানাল র‌্যাব
ফাইল ছবি

এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে, মাহিরা কীভাবে নিখোঁজ ও উদ্ধার হলেন—বিস্তারিত সেই তথ্য জানিয়েছেন র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি।

বিজ্ঞাপন

সোমবার (৩০ জুন) দুপুরে র‍্যাবের এই কর্মকর্তা জানান, মাহিরা চলতি এইচএসসির পরীক্ষার্থী। তার বাসা বসুন্ধরা আবাসিক এলাকায় এবং পরীক্ষা কেন্দ্র ছিল মিরপুর কলেজ। রোববার সকাল ৮টায় সে পরীক্ষা দেওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু পরীক্ষা শেষে বাসায় না ফেরায় তারা পরিবার কেন্দ্রে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, মাহিরা ওইদিন পরীক্ষা কেন্দ্রেই আসেনি। পরে তারা (পরিবার) রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

আরও পড়ুন

উদ্ধার শিক্ষার্থীর ভাষ্য তুলে ধরে কে এন রায় নিয়তি বলেন, বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর এ নারী তার সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার এক পর্যায়ে ওই নারী তার নাকের সামনে কিছু একটা ধরলে মাহিরা অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি রুমের ভেতর আবিষ্কার করে।

বিজ্ঞাপন

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, এরইমধ্যে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল মাহিরার সম্ভাব্য অবস্থান সাভার এলাকায় নিশ্চিত করে এবং অভিযান পরিচালনার জন্য মেয়েটির অবস্থানরত এলাকায় যায়। তবে, তার আগেই মেয়েটি ওই বাসা থেকে সুকৌশলে বের হয়ে যায় এবং র‌্যাব তাকে উদ্ধার করে এবং হেফাজতে নেয়। 

উদ্ধারের পর মাহিরাকে প্রাথমিক আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করে র‌্যাব।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission