ভাইরাল হওয়া সেই বাচ্চাকে নিয়ে যা জানা গেল

আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ০৬:২৭ পিএম


ভাইরাল হওয়া সেই বাচ্চাকে নিয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত

ঢাকার আগারগাঁও মেট্রো রেল এলাকায় কয়েক দিন আগে এক নারীকে দেখে নেটিজেনদের সন্দেহ হয়। কেননা ওই নারীর কোলে একটি ফুটফুটে শিশু কন্যা। নারীর বেশের সঙ্গে ওই শিশু কন্যার কোনো মিল নেই। শিশুটিকে দেখলেই মনে হচ্ছে কোনো অভিজাত পরিবারের সন্তান।

বিজ্ঞাপন

মাথায় সোনালি চুল, চোখে বাদামি ভাব ও গায়ে লাল জামায় ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে ওই নারীর কোলে নেটিজেনদের কাছে বেমানান মনে হয়েছিল। তিনি ছবি তুলেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন। বাচ্চাটি ওই নারীর কি না, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এতেই তোলপাড় হয়ে যায়।

শেষ পর্যন্ত জানা যায় ওই শিশুটির নাম ইরা মনি। ইরা মনিকে নিয়ে তার মা মিরপুর ১১ নম্বরে থাকেন একটি ছোট্ট ঘরে। যার ভাড়া তিন হাজার টাকা।

বিজ্ঞাপন

এই এলাকায় প্রায় সাত বছর ধরে থাকেন নারী। মূলত ওই দিন বাচ্চাটিকে নিয়ে বাড়ি ভাড়ার টাকা জোগাড় করতে বের হয়েছিলেন। কেননা বাড়ি ভাড়া বাকি ছিল তিন হাজার টাকা। যদিও পরে বাড়ির মালিক সে ভাড়া মওকুফ করে দিয়েছেন। তবে ওই নারী এই ঘটনায় শঙ্কিত।

তিনি বলেন, আমি আমার বাচ্চাকে নিয়ে বাইরে বের হতে পারি না। আমার স্বামী চলে গেছেন যখন বাচ্চা পেটে ছিল। ওর সাত মাস বয়সে এসে এক মাস থেকে আবার চলে যান। আমি মানুষের বাসাবাড়িতে কাজ করি। কাজ চলে গেলে আমাকে কাজ খুঁজতে বাইরে বের হতে হয়। এখন ভয় লাগে আমার বাচ্চা কোন সময় যেন আমার কাছ থেকে কেড়ে নেয়। অনেকেই প্রশ্ন করে এই বাচ্চা কার।

বিজ্ঞাপন

আরটিভি/এ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission