বোনের পর দুই ভাইয়ের মৃত্যু, বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক

আরটিভি নিউজ

বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ০১:০৭ পিএম


বোনের পর দুই ভাই মৃত্যু, বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক
ফাইল ছবি

পুরান ঢাকার সূত্রাপুরে কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ দুই ভাই- রোকন (১৪) ও তামিম (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যায় তামিম। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে মারা যায় রোকন ও সোমবার রাতে মারা যায় তাদের দেড় বছরের বোন আয়েশা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রোকনের মৃত্যু হয়, তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। বুধবার (১৬ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে তামিমের মৃত্যু হয়, তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ ছিল।

বিজ্ঞাপন

বর্তমানে তাদের বাবা রিপন ৬০ শতাংশ ও মা চাঁদনী ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। তাদের শ্বাসনালিও দগ্ধ এবং অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সূত্রাপুর কাগজিটোলা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন, ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে তামীম (১৮), রোকন (১৪) ও মেয়ে আয়শা (১.৫)।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission