রাজধানীতে ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২

আরটিভি নিউজ 

বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১০:০৩ পিএম


রাজধানীতে ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় মো. ইব্রাহিম নামে এক ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

বুধবার (১৬ জুলাই) রাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

এদিন রাত ৮টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী মো. ইব্রাহিম ঘটনাস্থলেই মারা গেছেন। পরে রাত ৯টার দিকে হামলায় ব্যবহৃত অস্ত্রটি গুলিভর্তি ম্যাগজিনসহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, নবোদয় হাউজিং এলাকার কামাল ক্যাটারিংয়ের পাশে নিজের ডিস ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন ইব্রাহিম। এসময় একটি মোটরসাইকেলে করে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি সেখানে গিয়ে তাকে গুলি করে। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে গণধোলাই দেয়৷ খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে হেফাজতে নেয়।

সেনাবাহিনী জানায়, আটকরা গুরুতর আহত হয়েছে। নিহত ব্যবসায়ীর মরদেহ ও আটকদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission