মিরপুরে পার্কিং করা বাসে আগুন, পুরোনো ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

রোববার, ২০ জুলাই ২০২৫ , ১২:৩৭ পিএম


মিরপুরে পার্কিং করা বাসে আগুন, পুরোনো ভিডিও ভাইরাল
মিরপুরে বাসে লাগা আগুন নেভানো হচ্ছে। সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি।

বিজ্ঞাপন

শনিবার (১৯ জুলাই) রাত পৌনে আটটার দিকে মিরপুরের পল্লবী থানাধীন সিরামিকস রোডে বিকল্প পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল জানান, বিকল্প পরিবহনের একটি বাসে রাত পৌনে আটটার দিকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কে বা কারা এটি ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ৭টা ৪২ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পান তারা। পরে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে রাত ৮টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান বলেন, বাসটি পার্কিং করা অবস্থায় ছিল। আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এদিকে, এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একাধিক ভিডিও। একটি ভিডিওতে দেখা যায়, একটি বাসে আগুন জ্বলছে এবং তা নিয়ে নানা মন্তব্য করছেন ব্যবহারকারীরা। কেউ কেউ দাবি করেন, রাজধানীর শ্যামলী এলাকায়ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

তবে এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান বলেন, আমাদের কাছে শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত শুধু মিরপুরে একটি বাসে আগুন লাগার তথ্য রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিওগুলোর বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission