উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহত যত, জানাল ফায়ার সার্ভিস

আরটিভি নিউজ

সোমবার, ২১ জুলাই ২০২৫ , ০২:২৯ পিএম


উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহত যত, জানাল ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। বেলা দুইটার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। 

আরও পড়ুন

লিমা খান এর আগে বলেন, মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন। সেখানে আটটি ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission