ঢাকায় শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ, যা জানা যাচ্ছে

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ , ০২:৫৯ পিএম


ঢাকায় শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ, যা জানা যাচ্ছে
কদমতলী থানা। ছবি: সংগৃহীত

রাজধানীতে মারিয়া আক্তার সীমা (১৪) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালের দিকে কদমতলী থানার মদিনাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)  হাসাপাতালের মর্গে পাঠায়।

সীমার বাবা বেলায়েত হোসেন বলেন, আমার মেয়ে স্থানীয় জনতাবাগ হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সকালে সে সবার অগোচরে গলায় ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে তাকে নিচে নামাই এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও বলেন, কি কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়টি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমার তিন মেয়ের মধ্যে সে ছিল সবার ছোট।

এ বিষয়ে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফ গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে সকালের দিকে ওই বাসায় যাই। সেখান থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সীমার পরিবার জানিয়েছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি। 

পুলিশের এই উপ-পরিদর্শক বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission