মা-মেয়ে হত্যা,‘ডিজিটাল ফুটপ্রিন্ট’ না থাকায় গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছে পুলিশকে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:২৬ পিএম


মা-মেয়ে হত্যা,‘ডিজিটাল ফুটপ্রিন্ট’ না থাকায় গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছে পুলিশকে
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ (৫০) ও তার মেয়ে নাফিসা নওয়াল বিনতে আজিয়া (নবম শ্রেণি) হত্যা মামলায় প্রধান অভিযুক্ত গৃহকর্মী ‘আয়েশা’ এখনও পলাতক। তার প্রকৃত নাম, ঠিকানা ও কোনো ধরনের ডিজিটাল ফুটপ্রিন্ট না থাকায় তাকে শনাক্ত ও গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছে পুলিশকে।

বিজ্ঞাপন

সোমবার (৮ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে হত্যার পর চার দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মী আয়েশা নাফিসার স্কুল ইউনিফর্ম পরে বাসা থেকে বেরিয়ে যায়।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, আয়েশার সঙ্গে কোনো মোবাইল ফোন পাওয়া যায়নি, ফলে প্রযুক্তিগতভাবে তাকে ট্র্যাক করা কঠিন হচ্ছে।

বিজ্ঞাপন

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্তের কাছে কোনো মোবাইল ফোন ছিল না। আশপাশের বেশিরভাগ সিসিটিভি অচল। ফলে সে কোন দিকে পালিয়েছে তা নিশ্চিত হওয়া কঠিন।

গৃহকর্মীর সংশ্লিষ্ট আগের অপরাধগুলোর ডেটা বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছেন এসি মামুন। তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। দ্রুতই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তিনি বলেন, আমরা অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছি। তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে বিস্তারিত জানা যাবে।
 
আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission