মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

আরটিভি নিউজ

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ , ০২:৪৯ এএম


মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে একটি কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র (সামুরাই) উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ‍্য নিশ্চিত করে জানান, শুক্রবার (২ জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে বসিলা আর্মি ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রায়েরবাজার এলাকায় একটি অপরাধী চক্র ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। সেই তথ্যের ভিত্তিতে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এবং প্রথম পর্যায়ে ইকবাল হোসেন ও মিঠুন মির্দা নামের দুই অপরাধীকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের অন্যান্য সহযোগীদের তথ্য দেয়। এরপর অভিযানে মোহাম্মদপুরের লাউতলা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. আলী, নূরনবী ইসলাম, মো. সুমন, মো. রাব্বি ও মো. শাকিল। এ সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই উদ্ধার করা হয়। গ্রেপ্তার সব আসামিকে উদ্ধারকৃত অস্ত্রসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission