ঢাকায় ১৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি ধরা

আরটিভি নিউজ

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ , ০৮:৪৭ এএম


ঢাকায় ১৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি ধরা
গ্রেপ্তার ওয়াজ কুরুনী। ছবি: সংগৃহীত

রাজধানীতে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ ওয়াজ কুরুনী ওরফে সাকিব (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম যাত্রাবাড়ী থানার কাজলা ফুটওভার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ হাজার পিস ইয়াবাসহ ওয়াজ কুরুনী ওরফে সাকিবকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও বলেন, ওয়াজ কুরুনী ওরফে সাকিব সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission