ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা, সেই মিলনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো র‍্যাব

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম
ছবি: সংগৃহীত

হোটেল মালিকের মেয়ে ফাতেমা আক্তার লিলিকে নিয়ে পালাতে চেয়েছিলেন হোটেলের কর্মচারী মিলন মল্লিক। কিন্তু এতে রাজি না হওয়ায় স্কুল শিক্ষার্থী লিলিকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় মিলন। গতকাল সোমবার বাগেরহাট থেকে মিলনকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন জানান, বেশকিছু দিন ধরে ভিকটিমকে অনৈতিক প্রস্তাব দিচ্ছিল মিলন মল্লিক। এতে ভিকটিম সাড়া দেননি। বাসায় কেউ না থাকায় ঘটনার দিন ফের অনৈতিক প্রস্তাব দেয় মিলন; কিন্তু সাড়া না পেলে সে ভিকটিমকে বেঁধে ফেলে এবং হত্যা করে।

র‌্যাব জানিয়েছে, হত্যার পর মিলন বাগেরহাটে গ্রামের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল। সে কোনো মোবাইল ফোন ব্যবহার করত না। দরকার হলে হোটেলের অন্যদের মোবাইল ফোন ব্যবহার করত। হত্যার পর মিলন ওই বাড়ি থেকে কিছু টাকা নিয়েছে, কিন্তু ৫ লাখ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। আর স্বর্ণালংকার নেওয়ার বিষয়টিও পুরোপুরি অস্বীকার করেছে।

মিলনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে সংবাদ সম্মেলনে জানানো হয়, মিলন মল্লিকের সঙ্গে নীলির সুসম্পর্ক ছিল। তবে এই সম্পর্কের সুবাদে মিলন বিভিন্ন সময় আকার-ইঙ্গিতে নীলির কাছে প্রেমের বহিঃপ্রকাশ করত এবং নীলির পরিবার গ্রামের বাড়িতে গেলে মিলন নীলিকে নিয়ে পালিয়ে যাবে বলে তাকে জানায়। পরে সেই পরিকল্পনা অনুযায়ী গত শনিবার দুপুর দেড়টার দিকে বাসায় একা পেয়ে নীলিকে তার সঙ্গে পালিয়ে যেতে প্রস্তাব দেয় মিলন। কিন্তু সেই প্রস্তাবে রাজি না হয়ে নীলি তাকে জানায়, রেস্তোরাঁ মালিকের মেয়ে হয়ে সে কর্মচারীর সঙ্গে যাবে না। সেইসঙ্গে নীলি মিলনকে ‘বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে’ নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয় মিলন। তখন বেরিয়ে গেলেও একঘণ্টা পর আবার বাসায় ঢুকে। সে সময় সঙ্গে করে নিয়ে আসা নাইলনের দঁড়ি দিয়ে নীলির গলা পেঁচিয়ে ধরে। এক পর্যায়ে রান্না ঘরের বটি দিয়ে গলা কেটে নীলিকে হত্যা করে।

গত শনিবার বিকেলে খবর পেয়ে দক্ষিণ বনশ্রী মেইন রোডের এল ব্লকের ২/১ নং রোডের প্রীতম ভিলা নামের বাসা থেকে ফাতেমা আক্তার নীলির লাশ উদ্ধার করে পুলিশ। নীলি বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়তো। মা-বাবা, ভাই ও বোনের সঙ্গে ওই বাসায় থাকত সে। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাইয়ে। তার বাবা সজীব মিয়া বনশ্রীতে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গরীবের ক্লিনিক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৯, উদ্ধার দুই ট্রাক মালামাল
রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভেকু নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই ঘটনায় লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শাহ আলী থানাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায় একদল লোক। হ্যামার, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সীমানাপ্রাচীর টপকে তারা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এ সময় দায়িত্বে থাকা দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে রাখার অভিযোগ রয়েছে। পরে হামলাকারীরা হ্যামার দিয়ে প্রধান ফটক ভেঙে একটি ভেকু নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। এরপর একের পর এক ভবন ও স্থাপনায় ভাঙচুর চালানো হয়। প্রতিষ্ঠানের পূর্ব পাশে থাকা প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি সেমিপাকা ঘর ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার আরেকটি সেমিপাকা ঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে ক্ষতি হয় প্রায় ৪ লাখ টাকা। এ ছাড়া ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের সেমিপাকা ঘর, আসবাবপত্র ও চিকিৎসাসামগ্রী ভাঙচুর করা হয়। এ অংশে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে দাবি করা হয়েছে। প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থের রেজিস্ট্রেশন শাখায়ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে আরও প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আলট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরির পাকা ভবনের দরজা-জানালা ভেঙে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করা হয়। ভাঙচুরের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র থেকে দুটি আলট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি, তিনটি স্টিলের আলমারি, বিপুল পরিমাণ ওষুধ ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ঘটনায় রাড্ডা সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন। মামলার তদন্তে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে লুট হওয়া মালামালের দুই ট্রাক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। আরটিভি/এসকে
গরীবের ক্লিনিক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৯, উদ্ধার দুই ট্রাক মালামাল
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
রোববার (২৭ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রী দগ্ধ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রী দগ্ধ হয়েছে।
মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রী দগ্ধ
ঢামেকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া স্বপন চন্দ্র দাস (৫৯) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।
ঢামেকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু
আরও পড়ুন
দিনদুপুরে ফিল্মি স্টাইলে কিশোরীকে তুলে নিয়ে উধাও দুই যুবক, অতঃপর...
ছাত্রীকে বাগে পেয়ে ‘সর্বনাশ’ করেন শিক্ষক, অতঃপর...
স্কুলছাত্রীর ‘সর্বনাশ’ করে বাড়ির সামনে ফেলে যান রুবেল, অতঃপর...
বাসচাপায় স্কুলছাত্রী নিহত, জনতার সড়ক অবরোধ