আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা

আরটিভি নিউজ

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৪৪ এএম


আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা
আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা। ছবি: সংগৃহীত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, বাতাস উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭ শতাংশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন


গত শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ডিগ্রি সেলসিয়াস।
 
এদিকে, বর্তমানে পঞ্চগড়, মৌলভীবাজার, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে আবহাওয়া দপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহের এমন দাপট থাকতে পারে। তবে শনিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission