ঢাকার হাজারীবাগে আগুন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩৩ এএম


ঢাকার হাজারীবাগে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, হাজারীবাগের বেঙ্গল লেদার কমপ্লেক্সের যে ভবনটিতে আগুন লেগেছিল, সেখানে বর্তমানে আর কোনো আগুন নেই। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন

জানা গেছে, ভবনটিতে একাধিক প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে কয়েকটি গার্মেন্টস ও একটি জুতার কারখানাসহ লেদার কারখানা আছে।

কর্মচারী ও স্থানীয়দের ধারণা, চারতলায় থাকা একটি কারখানা থেকেই আগুনের সূত্রপাত হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission