ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৩১ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

বিজ্ঞাপন

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। রোববার (২২ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

 শিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের সহিংস ঘটনায় আহতদের দেখতে সকাল ১০টায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে যাবেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সেখানে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন এবং প্রাসঙ্গিক বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন

জাপার কর্মসূচি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মূল্যায়ন এবং করণীয় বিষয়ে সংবাদ সন্মেলন করবেন জাতীয় পার্টি (জাপা)। আয়োজন করা হয়েছে। বিকেল ৩টায় ঢাকা রিপোটার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ছাড়াও কেন্দ্রিয় নেতারা উপস্থিত থাকবেন। 
 
পিবিআইয়ের ব্রিফিং
বেলা ১১টায় পশ্চিম আগারগাঁওয়ে পিবিআই কার্যালয়ে গৃহকর্মী আয়শা হত্যার রহস্য উদ্‌ঘাটন বিষয়ে ব্রিফ করবেন অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission