প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
মৎস্যমন্ত্রীর কর্মসূচি
মৎস্যজীবীদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
জামায়াতের মাহিলা বিভাগের কর্মসূচি
সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবিতে মানববন্ধন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর কর্মসূচি
দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নবনিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে নগর ভবনে যাবেন।
সেতুমন্ত্রীর কর্মসূচি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডে নিউমার্কেট ফুটওভার ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। বিকেল সাড়ে ৩টায় নূর ম্যানশন সংলগ্ন এ ব্রিজ উদ্বোধন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি
বিকেল ৪টায় দৈনিক প্রথম আলো অফিস পরিদর্শন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তথ্যমন্ত্রীর কর্মসূচি
বিকেল ৪টায় প্রথম আলো অফিস পরিদর্শন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এরপর বিকেল ৫টায় নিটোরে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।
আরটিভি/আইএম




