ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১০:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে নাড়ির টানে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ঘরমুখো মানুষের স্রোতে গত কয়েক দিনের ব্যস্ত ঢাকার রাজপথ ফাঁকা হতে শুরু করলেও চিত্রটা একদম ভিন্ন রাজধানীর বিপণিবিতানগুলোতে। ঈদের ঠিক আগমুহূর্তে প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিতে শপিংমল থেকে ফুটপাত— সর্বত্র এখন উপচে পড়া ভিড়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর নিউ মার্কেট, বসুন্ধরা সিটি ও গুলিস্তান এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির পথে রওনা হওয়ার ঠিক আগমুহূর্তে শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। যারা কর্মব্যস্ততার কারণে আগে সময় পাননি, তারাই মূলত এখন ভিড় করছেন। কেউ পরিবারের সবার কেনাকাটা আগেই শেষ করলেও নিজের জন্য বাকি থাকা পোশাক বা জুতা কিনতে শেষ সময়ে মার্কেটে এসেছেন। তড়িঘড়ি করে প্রয়োজনীয় অনুষঙ্গগুলো সেরে নেওয়ার এই দৃশ্য এখন রাজধানীর প্রতিটি মোড়ে।

আরও পড়ুন

সাশ্রয়ী মূল্যে পোশাক ও জুতা পাওয়ায় গুলিস্তান ও নিউ মার্কেটের ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিক্রেতারা জানিয়েছেন, গত দু-তিন দিন ধরে বিক্রি কয়েকগুণ বেড়েছে এবং এই ধারা চাঁদরাত পর্যন্ত অব্যাহত থাকবে বলে তারা আশা করছেন। গুলিস্তানের এক পোশাক বিক্রেতা সন্তোষ প্রকাশ করে জানান, শেষ সময়ের বেচাবিক্রি তাদের সারা মাসের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে।

অন্যদিকে, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের জনপ্রিয় ব্র্যান্ডের দোকানগুলোতে শৌখিন ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে। মানসম্মত পণ্যের খোঁজে আসা এসব ক্রেতাদের সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রয়কর্মীরা।

নিউ মার্কেটে মায়ের সঙ্গে আসা মাহমুদা আঁখি জানায়, তার বাবা একটি অভিজাত রেস্তোরাঁয় কর্মরত থাকায় আজ রাতে ছুটি পাবেন। ছুটি পাওয়ার পরপরই তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন, তাই শেষ মুহূর্তের বাকি কেনাকাটাগুলো দ্রুত সেরে নিচ্ছেন তারা।

বেচাবিক্রির এই সুবাতাস বইছে জুতার বাজারেও। ‘এপেক্স’ ও ‘বাটা’র বিক্রয়কর্মীরা জানান, রমজানের শুরুর দিকে বিক্রি কিছুটা কম থাকলেও গত ৫-৭ দিন ধরে বিক্রি কয়েকগুণ বেড়েছে। বসুন্ধরা সিটিতে জুতা কিনতে আসা আরিফুল ইসলাম জানান, পরিবারের সবার কেনাকাটা শেষ করে এখন নিজের জন্য জুতা খুঁজছেন। তবে এবার জুতার দাম আগের তুলনায় কিছুটা বেশি মনে হচ্ছে বলে আক্ষেপ করেন তিনি।

ছেলেদের পোশাকের বাজারে বরাবরের মতোই প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে পাঞ্জাবি ও পাজামা। বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন এলাকার পাঞ্জাবি বিক্রেতা মোখলেস উদ্দিন জানান, আজ সকাল থেকে দুপুর ২টার মধ্যেই তিনি ১২টি পাঞ্জাবি বিক্রি করেছেন। অভিজাত শোরুম থেকে শুরু করে ফুটপাতের অস্থায়ী দোকান— সর্বত্রই এখন পাঞ্জাবি কেনার হিড়িক। ভোগান্তি আর ভিড় থাকলেও প্রিয়জনের মুখে হাসি ফোটানোর তাগিদে সব কষ্ট হাসিমুখেই বরণ করে নিচ্ছেন নাড়ির টানে ঢাকা ছাড়তে উন্মুখ সাধারণ মানুষ।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়েছেন কয়েকজন তরুণ। 
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
রাজধানীর ধানমন্ডিতে এক গৃহকর্মীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।  
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার (১ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাসলাইন পরিবর্তন কাজের জন্য ঢাকার দনিয়া, মদিনাবাগ, রায়েরবাগসহ কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। বিজ্ঞপ্তিতে বলা হয়, মদিনাবাগ ও দনিয়া এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তন কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস। আরটিভি/টিআর
বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
আরও পড়ুন
জমে উঠেছে ঈদের কেনাকাটা, নারীদের পোশাকের বেশি চাহিদা