প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
বুধবার (১ এপ্রিল) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বৃক্ষরোপণ কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় সরকার ঘোষিত আগামী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ আওতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে মাদানী এভিনিউ পর্যন্ত সংযোগ সড়কে (জলসিড়ি আবাসন সংলগ্ন) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
সংসদ কমিটির বৈঠক
জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বেলা ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে সংসদ অধিবেশন শুরু হবে।
ডিএসসিসি জেলা প্রশাসক
দুপুর ১টার দিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবর পরিদর্শন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
আরটিভি/আইএম



