প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
রুহুল কবির রিজভী
বেলা ১১টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সেমিনার
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির।
গোলটেবিল বৈঠক
সকালে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘সম্প্রতি হামের প্রকোপ এবং প্রয়োজনীয় ব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল।
আরটিভি/আইএম



