ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজধানীর দুই সিটি করপোরেশন এরইমধ্যে রাস্তা ও ফুটপাত দখলমুক্তকরণ, ড্রেনেজ ব্যবস্থা শক্তিশালী করা, পার্ক ও খেলার মাঠ সংস্কার এবং লেক ও চারপাশের নদীগুলো পুনরুদ্ধারের প্রাথমিক কাজ শুরু করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতিরিক্ত জনাকীর্ণ রাজধানীকে আরও বাসযোগ্য করে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে অঙ্গীকার, এই উদ্যোগ তারই প্রতিফলন।

কর্মকর্তারা জানান, এ জন্য দুই সিটি করপোরেশন, স্থানীয় সরকার, বন বিভাগ ও রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছ। ইতোমধ্যে তারা কাজও শুরু করেছে, তবে পরিবর্তন আসতে আরও কিছুটা সময় লাগবে।

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারীর মো. সাইমুম পারভেজ রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি করতে আগে থেকেই বিএনপির পরিকল্পনা আছে জানিয়েছেন।

আরও পড়ুন

তিনি বলেন, বায়ুদূষণেরে দিক থেকে ঢাকার অবস্থান শীর্ষ পর্যায়ে। এয়ার ইনডেক্স খুব খারাপ। এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের একটা প্রচেষ্টা আছে।

`ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা'কে বাস্তবে রূপ দিতে ৬টি লক্ষ্য বাস্তবায়নের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি বলেন, ৬টি বিষয় হচ্ছে: ময়লা ব্যবস্থাপনা শক্তিশালী করা, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখা, শহরজুড়ে গাছ লাগানো, দূষণ নিয়ন্ত্রণ, জনসচেতনতা বাড়ানো এবং কঠোর আইন প্রয়োগ।

'ক্লিন এবং গ্রিন সিটি'

গত ২৯ এপ্রিল ঢাকাকে 'ক্লিন এবং গ্রিন সিটি' হিসেবে গড়ে তুলতে ১২ দফা কর্মপরিকল্পনা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের প্রশ্নোত্তরপর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।

তারেক রহমান বলেন, রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বর্তমানে ঢাকার অধিকাংশ রাস্তা ও ফুটপাত বর্তমানে অবৈধ দখলে রয়েছে। যত্রতত্র অবৈধ পার্কিং, হকার ও নির্মাণসামগ্রীর কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে বাধ্য হয়ে মানুষ মূল রাস্তা দিয়ে হাঁটছে, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

ইতোমধ্যে রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় হকারদের নিবন্ধন, ডিজিটাল পরিচয়পত্র প্রদান ও পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মোট ৩০২ জন হকারকে পুনর্বাসন ও ডিজিটাল পরিচয়পত্র দিয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর মিরপুর এলাকার ২০২ জন ও ঢাকা দক্ষিণ গুলিস্তান এলাকার ১০০ জন হকারকে নির্ধারিত স্থানে স্থানান্তরের জন্য ডিজিটাল আইডি কার্ড দিয়েছে।

শহরে সবুজের বিস্তার ঘটানো বিষয়ে কর্মকর্তারা জানান, আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের। ঢাকাও এর অন্তর্ভুক্ত থাকবে। ঢাকার সব ফাঁকা জায়গায় গাছ লাগানো হবে। এতে শহরের বায়ুদূষণ কমাবে, সৌন্দর্যও বাড়বে।

আরও পড়ুন

রাজধানীর লেক ও চারপাশের নদীগুলো ভয়াবহ দূষণের শিকার। বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীতে প্রতিদিন শিল্পকারখানার বর্জ্য, পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।

একইভাবে দূষণে নষ্ট হচ্ছে হাতিরঝিল, ধানমন্ডি লেকসহ বিভিন্ন লেক। এই দূষণ শুধু পরিবেশের জন্য নয়, মানুষের স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্যও বড় হুমকি।

এই সমস্যা সমাধানে রাজধানীর লেক পুনরুদ্ধার ও পানির মান বাড়ানোর পরিকল্পনা আছে সরকারের।

লেক সংস্কারের বিষয়ে কর্মকর্তারা জানান, লেক পুনরুদ্ধার করে মাছের চাষ করা যেত পারে। ঢাকার চারপাশের চারটি নদী পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে বুড়িগঙ্গাকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে রাখা হয়েছে।

ঢাকার নিয়মিত সমস্যার মধ্যে জলাবদ্ধতা বড় একটি বিষয়। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, অলিগলি এমনকি আবাসিক এলাকাগুলোও তলিয়ে যায়। এতে যানজট যেমন বাড়ে, তেমনি চাকরিজীবী ও শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাত্রা ও যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

ঢাকা শহরে শরীর চর্চার জন্য খেলাধুলার মাঠ ও পার্কের সংখ্যা দিন দিন কমছে। মাঠ দখল করে অনেকে নির্মাণকাজ করার কারণে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ সীমিত হয়ে পড়েছে। বিদ্যমান অনেক পার্ক ও মাঠই ঠিকমতো রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও ময়লা-আবর্জনা, কোথাও ভাঙা সরঞ্জাম, আবার কোথাও নিরাপত্তাহীনতা সাধারণ মানুষের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

খেলার মাঠ ও পার্কের পুনরুদ্ধার, সংস্কার ও নতুন নির্মাণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বিএনপির নির্বাচনি ইশতেহারেও বিষয়টি গুরুত্ব পেয়েছে।

শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রতি মাসের প্রথম শনিবারকে 'ক্লিনিং ডে' হিসেবে ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ। গত ৪ মে ঢাকা দক্ষিণের প্রশাসক মো. আবদুস সালাম জানান, ৯ মে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে 'ক্লিনিং ডে' উদযাপিত হবে।

এক-দুই মাসে খালগুলো একটা পর্যায়ে আনা কঠিন উল্লেখ করে তিনি আরও জানান, আমি যদি থাকি, তাহলে এক বছরে খালগুলো একটা পর্যায়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় সংঘবদ্ধ একটি চক্র জড়িত বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। পুলিশের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও পাঠালে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে।
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি
বর্জ্য ব্যবস্থাপনায় ৫ নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাক চালু ডিএনসিসির
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় গতিশীল ও আধুনিক করতে পাঁচটি নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাক উদ্বোধন করেছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বর্জ্য ব্যবস্থাপনায় ৫ নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাক চালু ডিএনসিসির
যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ
রাজধানীর যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সড়কে উন্নয়নকাজ শুরুর আগে ট্রাফিক বিভাগের অনুমতি বাধ্যতামূলক এবং নির্ধারিত সময়ে কাজ শেষ না করলে ঠিকাদারকে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিদ্যুতের লাইনে অবৈধ সংযোগ দিয়ে পরিচালিত চার্জিং পয়েন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিদ্যুৎ বিভাগ, ডিএমপি ও সিটি করপোরেশন যৌথভাবে অবৈধ কারখানা ও প্রতিষ্ঠান শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেবে। ঢাকার বিভিন্ন সড়কে উন্নয়নকাজের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। কাজ শুরুর আগে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের মতামত ও অনুমতি নিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান, কাজের সময়সূচি ও নিরাপত্তাসংক্রান্ত তথ্য জমা দিতে হবে। নির্মাণকাজ শুরুর আগে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে স্থান পরিদর্শনও বাধ্যতামূলক করা হয়েছে। কর্মদিবসে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নির্মাণকাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্র ও শনিবার পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম ব্যবহার করে ২৪ ঘণ্টা কাজ চালিয়ে দ্রুত প্রকল্প শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা ও জরিমানা করা হবে। ভবিষ্যতে ঠিকাদার নিয়োগের সময় ডিএমপির প্রতিবেদনকে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। এ ছাড়া নির্মাণস্থলে প্রশিক্ষিত ট্রাফিক সিগন্যালম্যান নিয়োগ, চলাচলের লেন ও ফুটপাতে নির্মাণসামগ্রী না রাখা, দুর্ঘটনা এড়াতে ব্যারিয়ার স্থাপন এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিমানবন্দর ফ্লাইওভারের আশপাশে সড়কের পাশে পড়ে থাকা মাটি ও নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা সড়কগুলোও চিহ্নিত করে খুলে দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজধানীর চলমান উন্নয়নকাজের অগ্রগতি ও জনদুর্ভোগ নিয়ে প্রতি মাসে যৌথ পর্যালোচনা সভা করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি স্কুল-কলেজে পাবলিক পরীক্ষা ও হাসপাতাল এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর উন্নয়নকাজের সমন্বয় ও যানজট কমাতে ডিটিসিএকে আহ্বায়ক করে একটি সমন্বয় কমিটি গঠন করা হবে। কমিটিকে ১০ দিনের মধ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। আগামী ১ অক্টোবর বিকেল ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। আরটিভি/এসকে
যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ
হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের অর্থের উৎস ও সম্পদের অনুসন্ধানে নেমে দেশে-বিদেশে তার সম্ভাব্য অবৈধ বিনিয়োগের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডির তদন্তে ফয়সাল, তার স্ত্রী শাহেদা পারভিন সামিয়া এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। এসব হিসাব ইতোমধ্যে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর ঢাকার আদাবর থানায় ফয়সাল ওরফে রাহুল ওরফে দাউদ, তার স্ত্রী শাহেদা পারভিন সামিয়া এবং আরও দুই-তিনজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অর্থপাচারের মামলা করেছে সিআইডি। মামলার নথি অনুযায়ী, ফয়সালের কয়েকটি ব্যাংক হিসাব ও সেসব হিসাবের মাধ্যমে পরিচালিত লেনদেন পর্যালোচনা করতে গিয়ে তার সম্ভাব্য অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। বিদেশে অর্থ স্থানান্তর ও বিনিয়োগের বিষয়টিও খতিয়ে দেখছে সিআইডির আর্থিক অপরাধ ইউনিট। এক হিসাবেই দুই মাসে ৩ কোটি ৫২ লাখ টাকা সিআইডির তদন্তে ফয়সালের একটি ব্যাংক হিসাবের লেনদেন বিশেষভাবে পর্যালোচনা করা হয়েছে। ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর একটি বেসরকারি ব্যাংকের রূপনগর শাখায় হিসাবটি খোলেন তিনি। হিসাব খোলার সময় ব্যবসার ধরন হিসেবে তথ্যপ্রযুক্তি, পরামর্শসেবা ও প্রশিক্ষণের কথা উল্লেখ করা হয়। বছরে ১ কোটি ২০ লাখ টাকা লেনদেন হবে বলে ঘোষণা দিলেও পরবর্তী দুই মাসে ওই হিসাবে ৩ কোটি ৫২ লাখ টাকা লেনদেন হয়। তদন্তকারীদের মতে, ওই হিসাবে নগদ উত্তোলন তুলনামূলক কম হলেও অর্থ পরিশোধ ও স্থানান্তরের পরিমাণ ছিল উল্লেখযোগ্য। ব্যবসার ধরন, লেনদেনের ধরন এবং ব্যবসার অনুমতিপত্রে দেওয়া তথ্যের মধ্যেও অসঙ্গতি পাওয়া গেছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। জাল দরপত্রের অভিযোগ তদন্তে ফয়সালের মালিকানাধীন অ্যাপল সফট আইটি ও পিনাকল সলিউশন ইন্টারন্যাশনালের মধ্যে একটি চুক্তির তথ্যও পেয়েছে সিআইডি। নথি অনুযায়ী, সরকারি তিনটি প্রকল্প যৌথভাবে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিল প্রতিষ্ঠান দুটি। পরবর্তী তদন্তে ওই প্রকল্পগুলোর দরপত্রের প্রস্তাব জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছিল বলে তথ্য পাওয়ার দাবি করেছে সিআইডি। তবে প্রকল্পগুলো বাস্তবায়নের কথা বলে ফয়সালের ব্যাংক হিসাবে ৫৭ লাখ ২৫ হাজার টাকা জমা দেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। এ ছাড়া ঠিকাদারি ব্যবসার আড়ালে জাল দরপত্রের মাধ্যমে কাজ পাইয়ে দেওয়ার সুযোগ দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দুবাইয়ে বিনিয়োগের তথ্য সিআইডি জানিয়েছে, ফয়সালের সংযুক্ত আরব আমিরাতে একাধিকবার যাতায়াতের সুযোগসংবলিত পর্যটন ভিসা ছিল। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে ফেরেন। এখন তার দুবাইয়ে কোনো সম্পদ বা বিনিয়োগ রয়েছে কি না, তা যাচাই করছে সিআইডির আর্থিক অপরাধ ইউনিট। সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে অবৈধভাবে অর্থ স্থানান্তর বা বিনিয়োগ করা হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। তদন্তে আরও উঠে এসেছে, ২০২৫ সালের ৪ নভেম্বর ফয়সাল তার স্ত্রীর নামে ৬৫ লাখ টাকার একটি এফডিআর করেন। হাদি হত্যা মামলায় প্রধান আসামি ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। ছয় দিন পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে হাদি হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম মাসুদের নাম আসে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বর্তমানে ফয়সাল ভারতে পুলিশের হেফাজতে রয়েছেন। আরটিভি/এসকে
হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
মোবাইল আসক্তি নিয়ে বকা, অভিমানে ঘর ছাড়ে অষ্টম শ্রেণির ছাত্রী
রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকায় বাবা-মায়ের বকাঝকার পর অভিমান করে বাসা থেকে বেরিয়ে যাওয়া অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
মোবাইল আসক্তি নিয়ে বকা, অভিমানে ঘর ছাড়ে অষ্টম শ্রেণির ছাত্রী